নামতে গিয়ে নদীতে পড়ল মার্কিন বিমান; আহত ২১
-
দুর্ঘটনার শিকার বোয়িং ৭৩৭-এর একটি বাণিজ্যিক জেট বিমান
১৩৬ জন আরোহী নিয়ে নামতে গিয়ে রানওয়ে থেকে পিছলে নদীতে পড়েছে বোয়িং ৭৩৭-এর একটি বাণিজ্যিক জেট বিমান। এ ঘটনায় ২১ জন আহত হলেও কেউ মারা যান নি। গতকাল (শুক্রবার) ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের কাছে।
জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের একজন মুখপাত্র বলেছেন, বিমানটি অবতরণ করার পর রানওয়ে থেকে তা পিছলে পড়ে যায় সেইন্ট জন্স রিভারে। ওই ফ্লাইটটি নেভাল স্টেশন গুয়ানতানামো বে থেকে এড় স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে অবতরণ করছিল। আকাশে বজ্রপাত ও প্রচণ্ড বিদ্যুৎ চমকানির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
জ্যাকসনভিলের মেয়র এক টুইটে বলেছেন, বিমানটি পানিতে একেবারে ডুবে যায় নি। ফ্লাইটের সবাই জীবিত আছেন। ক্রুরা বিমান থেকে নদীতে জ্বালানি ছড়িয়ে পড়া রোধে কাজ করছিলেন। বিমানে আটজন ক্রু ছিলেন।#
পার্সটুডে/এসআইবি/৪