সিরিয়ার ভেতরে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা: হুঁশিয়ার করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i70112-সিরিয়ার_ভেতরে_আলাদা_রাষ্ট্র_প্রতিষ্ঠার_পরিকল্পনা_হুঁশিয়ার_করল_রাশিয়া
সিরিয়ার ভেতরে কার্যত আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা সিরিয়ার কয়েকটি গোত্রের নেতাদের নিয়ে বৈঠক করেছে। এরপর মস্কো ওই হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৪, ২০১৯ ১৭:২২ Asia/Dhaka
  • সিরিয়ার গোত্র নেতাদের বৈঠক
    সিরিয়ার গোত্র নেতাদের বৈঠক

সিরিয়ার ভেতরে কার্যত আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা সিরিয়ার কয়েকটি গোত্রের নেতাদের নিয়ে বৈঠক করেছে। এরপর মস্কো ওই হুঁশিয়ারি দিয়েছে।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরব দেশ সিরিয়াকে বিভক্ত করার জন্য কুর্দি গেরিলাদেরকে ব্যবহার করছে আমেরিকা। রুশ মন্ত্রণালয় আরো বলেছে, “আমেরিকা তার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সিরিয়ায় নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চায়। এজন্য তারা অব্যাহতভাবে নানা চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন লক্ষ্য অর্জনের জন্য আমেরিকা ও তার মিত্ররা এখন কুর্দি গেরিলাদেরকে ব্যবহার করে ফোরাত নদীর পূর্ব তীরে কার্যত-রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে।”  

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের আইন ইসা শহরে কয়েকটি গোত্রের নেতারা বৈঠকে বসেন। এর পরদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিল। এরইমধ্যে সিরিয়ার সরকার ওই বৈঠককে রাষ্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতা বলে কড়া বিবৃতি দিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/৪