পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: ফ্রান্স, রাশিয়া, জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i70597-পরমাণু_সমঝোতা_বাঁচাতে_হবে_ফ্রান্স_রাশিয়া_জার্মানি
রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা জোর দিয়ে বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করতে হবে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৯ ১১:৩২ Asia/Dhaka
  • ম্যাকরন, পুতিন ও মারকেল
    ম্যাকরন, পুতিন ও মারকেল

রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা জোর দিয়ে বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করতে হবে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন গতকাল (মঙ্গলবার) এক টেলিফোন সংলাপে পরমাণু সমঝোতা সংরক্ষণের প্রতি সমর্থন জানিয়েছেন।

পরমাণু সমঝোতা থেকে একতরফা বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, সমর্থন দিয়ে চলেছেন মাইক পম্পেও (ডানে)

বিবৃতিতে বলা হয়, টেলি সংলাপের সময় তিন নেতা ইরানের পরমাণু সমঝোতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সংলাপের সময় তিন নেতা একমত হন যে, এই সমঝোতা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিন দেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন বজায় রাখার বিষয়েও প্রতিশ্রুতি ব্যক্ত করে।

অব্যশ, তিন নেতা পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে ইরানকে চাপ দেয়ার বিষয়ে একমত হন। গত বছর আমেরিকা এ সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। এরপর চলতি মাসে ইরান পরমাণু সমঝোতার কিছু অংশ বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দেয়।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।