প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের দাপুটে জয়
https://parstoday.ir/bn/news/world-i70662-প্রস্তুতি_ম্যাচে_পাকিস্তানের_বিপক্ষে_আফগানিস্তানের_দাপুটে_জয়
আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৪, ২০১৯ ১৯:৩০ Asia/Dhaka
  • আফগান সমর্থকদের উল্লাস
    আফগান সমর্থকদের উল্লাস

আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

ইংল্যান্ডের ব্রিস্টলে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৬২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান ২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। 

শেষ ওভারে আফগানদের প্রয়োজন ৪ রান। বল হাতে আসেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। স্ট্রাইকে থাকা রশিদ খান প্রথম বলে কোনো রান নিতে পারেননি ওয়াহাবের বলে। তখন ৫ বলে প্রয়োজন দলের ৪ রান। দ্বিতীয় বলে রশিদ ২ রান নিতে সক্ষম হন। তৃতীয় বল থেকে এক রান নিয়ে ম্যাচ ড্র করেন। ওভারের চতুর্থ বলে জয়সূচক ১ রান নিয়ে মাঠ ছাড়েন রশিদ খান ও হাসমতউল্লাহ শাহেদি।

বৃথা গেল বাবর আজমের সেঞ্চুরি

২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৩ রানে আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদ আহত হয়ে মাঠ ছাড়েন। ওয়ানডাউনে নেমে রহমত শাহ ও আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই মিলে দলকে নিয়ে যান ৮০ রানে। ২৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে শাদাব খানের শিকার হন জাজাই। রহমত শাহের ৩২, সামিউল্লাহ সিনওয়ারির ২২, মোহাম্মদ নবী ৩৪, রশিদ খানের অপরাজিত ৫ ও হাসমতউল্লাহ শাহেদির ১০২ বলে হার না মানা ৭৪ রানের ইনিংসের ওপর ভর করে ৪৯ দশমিক ৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

পাকিস্তানের বোলারদের মধ্যে ওয়াহাব রিয়াজ ৩টি, ইমাদ ওয়াসিম ২টি, মোহাম্মদ হাসনাইন ও শাদাব খান একটি করে উইকেট নেন।

হাসমতউল্লাহ শাহেদির ১০২ বলে হার না মানা ৭৪ রান করেন

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাবর আজমের (১১২) সেঞ্চুরির ওপর ভর করে ২৬২ রান সংগ্রহ করে পাকিস্তান। স্কোর বোর্ডে একশ রান তুলতেই চার উইকেট হারায় পাকিস্তান। ইমাম উল হক (৩২), ফখর জামান (১৯), হারিস সোহেল (১) ও মোহাম্মাদ হাফিজ (১২) আউট হয়েছেন। পঞ্চম উইকেট জুটিতে শোয়েব মালিক ও বাবার আজম মিলে গড়েন ১০৩ রানের জুটি। মালিক ৪৪ রান করে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাঠে নেম সরফরাজ আহমেদও ১৩ রান করে রশিদ খানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। নিয়মিত উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বাবর আজম। ৯৯ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর তিনিও আর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাঠে। ১০ চার ও ২ ছক্কায় ১০৮ বলে ১১২ রান করে দৌলত জারদানের শিকার হন বাবর। এরপর ক্রিজে এসে আর কোনো ব্যাটসম্যান বলার ভালো ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ইমাদ ওয়াসিম করেন সর্বোচ্চ ১৮ রান।

আফগান বোলাদের মধ্যে মোহাম্মদ নবী ৩টি, দৌলত জারদান ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটি দৃশ্য

দিনের অপর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা লঙ্কানদের হারিয়েছে ৮৭ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা ৬৫ ও পরে অধিনায়ক দু প্লেসি ৬৯ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে বড় স্কোরের মঞ্চ গড়ে দিয়েছেন। শেষ দিকে ক্রিস মরিসের ১৩ বলের ২৬ রানের মিনি ঝড় বড় সংগ্রহ পেতে ভূমিকা রেখেছে।

জবাবে লঙ্কানদের ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন শুধু অধিনায়ক দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৮৭ রানের লড়াকু ইনিংস উপহার দিয়েছেন করুনারত্নে। তার বিদায়ের পরই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ম্যাথুজ ৬৪ রান করে লড়াই করার চেষ্টা করলেও তার বিদায়ের পর সেভাবে আর কেউ প্রতিরোধ দিতে পারেননি। ৪২.৩ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪