ইসরাইলের ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে বাধা: ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i70884-ইসরাইলের_ভূমিখেকো_নীতি’_শান্তির_পথে_বাধা_ইউরোপীয়_ইউনিয়ন
ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি গড়ে তোলার সম্প্রসারণবাদী নীতির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ জাতির এ সংস্থা বলেছে, ইসরাইলের এ ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে একটি বাধা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০২, ২০১৯ ০৭:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলের ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে বাধা: ইউরোপীয় ইউনিয়ন

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি গড়ে তোলার সম্প্রসারণবাদী নীতির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ জাতির এ সংস্থা বলেছে, ইসরাইলের এ ‘ভূমিখেকো নীতি’ শান্তির পথে একটি বাধা।

গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে ইইউ বলেছে, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের এই অবৈধ বসতি স্থাপন নীতির কঠোর বিরোধিতা করে ইউরোপের দেশগুলো। ইসরাইলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ এবং শান্তির পথে বাধা।

দখলদার ইসরাইলের গৃহায়ণ মন্ত্রণালয় চলতি সপ্তাহে নতুন করে বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম শহরে ৮০০ বাড়ি নির্মাণের দরপত্র আহ্বান করেছে। এরপর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানালো।

ইইউ’র মুখপাত্র মাজা কোসিজানসিয়া ইইউ’র বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়- “পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণ ও সম্প্রসারণবাদিতা কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করবে।”

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস দখল করে নেয়ার পর সেখানে ২৩০টির বেশি অবৈধ বসতি গড়েছে ইসরাইল এবং এসব বসতিতে ছয় লাখের বেশি ইহুদিবাদী বসবাস করে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।