ইরানের অংশগ্রহণে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠক শুরু
-
পিটাসবার্গ শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ
সেন্ট পিটার্সবার্গে আজ শুরু হয়েছে ২৩ তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের তিন দিনব্যাপী শীর্ষ বৈঠক। ইরানসহ বিশ্বের ১৪০ টি দেশ এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে অর্থনীতির পাশাপাশি মিডিয়ার বিভিন্ন দিক নিয়েও অনুষ্ঠিত হবে অসংখ্য সম্মেলন।
গুরুত্বপূর্ণ এই শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন এই সংস্থার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধানসহ আরও বহু ব্যক্তিত্ব।
আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা হবে সম্মেলনে। একইসঙ্গে সিরিয়া, ভেনিজুয়েলা, উত্তর কোরিয়া, বিশ্বের ভবিষ্যৎ এবং বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক নিয়েও আলোচনা হবার কথা রয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিন পিন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ এই শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ দিক।
সম্মেলনের অবকাশে ইরান, চীন, ইতালি, ফ্রান্স, ফিনল্যান্ড, ভারত ও আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা হবে।
অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিমভাবে কাজে লাগানো, ব্যবসা-বাণিজ্যে উন্নত প্রযুক্তির ব্যবহারসহ আরও বিভিন্ন বিষয় স্থান পাবে অর্থনীতি বিষয়ক পিটাসবার্গ শীর্ষ বৈঠকে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।