পারস্য উপসাগরে মার্কিন জোটে কোনো সেনা পাঠানো হবে না: জাপান
https://parstoday.ir/bn/news/world-i72213-পারস্য_উপসাগরে_মার্কিন_জোটে_কোনো_সেনা_পাঠানো_হবে_না_জাপান
জাপান বলেছে, পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেয়ার নামে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাতে টোকিও সেনা পাঠাবে না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৩, ২০১৯ ১৬:৪৮ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে মার্কিন জোটে কোনো সেনা পাঠানো হবে না: জাপান

জাপান বলেছে, পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেয়ার নামে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাতে টোকিও সেনা পাঠাবে না।

জাপানের মন্ত্রী পরিষদের সচিব ইয়োশিহিদি সুগা আজ মঙ্গলবার বলেছেন, দেশের বর্তমান অবস্থান নিয়ে আমাদের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া আগে যা বলেছেন তাতে কোনো পরিবর্তন আসেনি। জাপান সরকারের মুখপাত্র সুগা বলেন,  প্রতিরক্ষামন্ত্রী আয়া আগে যা বলেছেন সেখানে কোনো পরিবর্তন ঘটেনি। প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া গত সপ্তাহে বলেছিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা টোকিও'র নেই।  

মার্কিন জাতীয় নিরাপত্তা উপেদষ্টা জন বোল্টন

মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের ওপর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও নজরদারী বাড়ানোর লক্ষ্যে  প্রস্তাবিত সামরিক জোটের জন্য আমেরিকা তার মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপেদষ্টা জন বোল্টনের চলমান টোকিও সফরের সময় মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর বিষয়টি তার আলোচ্য সূচিতে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল (সোমবার) বোল্টন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো, প্রতিরক্ষামন্ত্রী আয়া এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শোতারু ইয়াচির সঙ্গে সাক্ষাতে করেন।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

এদিকে, জাপানি সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে শিনজো অ্যাবের জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সেখানে তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং দেশটির প্রেসিডেন্টসহ বহু নেতার সঙ্গে আমার বৈঠক হয়েছে। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা উত্তেজনা কমানোর জন্য সবরকমের চেষ্টা চালাব।” তিনি বলেন, আমেরিকা নতুন জোট গঠন করে কী করতে চায় সে সম্পর্কে পরিপূর্ণ তথ্য নেয়া দরকার।#

পাার্সটুডে/বাবুল আখতার/২২    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।