পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১৭
জুলাই ৩০, ২০১৯ ০৮:৫০ Asia/Dhaka
পাকিস্তানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের পাঁচজন ক্রু, অপর ১২ জন বেসামরিক নাগরিক। বিমানটি একটি বাড়িতে গিয়ে পড়ে, এর ফলে সেখানে আগুন ধরে যায়।
সামরিক ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করে নি তারা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতেই দেশটির সেনাবাহিনীর সদরদপ্তর। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ