আফগানিস্তানে অনিরাপত্তার জন্য দায়ী আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/world-i72395-আফগানিস্তানে_অনিরাপত্তার_জন্য_দায়ী_আমেরিকা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা ও বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের অনিরাপত্তা ও অস্থিতিশীলতার জন্য আমেরিকা দায়ী। প্রতিবেশী দেশগুলোকে বাদ দিয়ে আফগান সংকটের সমাধান সম্ভব নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৬:৪৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা ও বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানের অনিরাপত্তা ও অস্থিতিশীলতার জন্য আমেরিকা দায়ী। প্রতিবেশী দেশগুলোকে বাদ দিয়ে আফগান সংকটের সমাধান সম্ভব নয়।

আজ (মঙ্গলবার) জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক উপ-প্রতিনিধি ইংগ্রিড হেইডেন'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহিয়ান আরো বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান অত্যন্ত গুরুত্ব পায় এবং আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বলে মনে করে। তিনি বলেন, আমেরিকা আফগান জাতি ও সরকারকে ইরান থেকে আলাদা করতে পারবে না এবং প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে রেখে আফগানিস্তানের বর্তমান সংকটের সমাধান হবে না।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত ৪০ বছর ধরে ইরানি জাতি আফগান জনগণের পাশে রয়েছে ও তাদের সহযোগিতা করছে এবং আফগান শরণার্থীরা ইরানে চাকরির পাশাপাশি পড়াশোনার সুযোগ পাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।