নিরাপত্তার দোহাই, কিন্তু আসল লক্ষ্য ইরানের ওপর চাপ সৃষ্টি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i72450-নিরাপত্তার_দোহাই_কিন্তু_আসল_লক্ষ্য_ইরানের_ওপর_চাপ_সৃষ্টি_রাশিয়া
রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা এবং পারস্য উপসাগরীয় এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আমেরিকা আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালীর নিরাপত্তার দোহাই দেয়া হচ্ছে শুধুমাত্র।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০১, ২০১৯ ১৮:৪২ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা এবং পারস্য উপসাগরীয় এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আমেরিকা আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালীর নিরাপত্তার দোহাই দেয়া হচ্ছে শুধুমাত্র।

আজ (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “পারস্য উপসাগরীয় এলাকায় যা ঘটছে তা খুবই বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে এবং বিশাল আকারের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।”

তিনি বলেন, “রাশিয়া বিশ্বাস করে পরিস্থিতি তাঁতিয়ে তোলার জন্য আমেরিকা চেষ্টা করছে, ইরানকে নিয়ে তারা আগ্রাসী বক্তব্য দিয়েই চলেছে এবং সংঘাতটাকে তারা আরো বেশি সক্রিয় পর্যায়ে নিতে চাইছে।”

জাখারোভা সুস্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক জোট সৃষ্টি করে আমেরিকা হরমুজ প্রণালীতে যে টহলের ব্যবস্থা করতে চাইছে তা একটি ত্রুটিপূর্ণ পদক্ষেপ।#

পার্সটুডে/এসআইবি/১