ইরানির সম্মেলন নিয়ে আমেরিকার ভয়: নাজেহাল করছে এফবিআই
https://parstoday.ir/bn/news/world-i72739-ইরানির_সম্মেলন_নিয়ে_আমেরিকার_ভয়_নাজেহাল_করছে_এফবিআই
ইরানি এক মিডিয়া বিশেষজ্ঞের আয়োজিত সম্মেলন নিয়ে আতঙ্কে রয়েছে আমেরিকা। নিউ হরাইজন কনফারেন্স বা নতুন দিগন্ত সম্মেলন সংক্ষেপে এনএইচসি’তে যারা যোগ দিয়েছেন বা যোগ দেয়ার পরিকল্পনা করছেন তাদের নাজেহাল করতে এবং ভয় দেখাতে শুরু করেছে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ০৭:৫০ Asia/Dhaka
  • ইরানির সম্মেলন নিয়ে আমেরিকার ভয়: নাজেহাল করছে এফবিআই

ইরানি এক মিডিয়া বিশেষজ্ঞের আয়োজিত সম্মেলন নিয়ে আতঙ্কে রয়েছে আমেরিকা। নিউ হরাইজন কনফারেন্স বা নতুন দিগন্ত সম্মেলন সংক্ষেপে এনএইচসি’তে যারা যোগ দিয়েছেন বা যোগ দেয়ার পরিকল্পনা করছেন তাদের নাজেহাল করতে এবং ভয় দেখাতে শুরু করেছে মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী সাবেক এক পেন্টাগন কর্মকর্তা জানান, এফবিআই কর্মকর্তারা স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তার বাসায় হানা দিয়েছিলেন। গত বছর এনএইচসি সম্মেলনে যোগ দেয়ার জন্য ইরানের পবিত্র নগরী মাশহাদে গিয়েছিলেন তিনি। আগামী মাসে লেবাননের রাজধানী বৈরুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে যোগ দেয়ার জন্য তাকে এরই মধ্যে দাওয়াত করা হয়েছে। আসন্ন সম্মেলনে যোগ দিলে তার পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এফআইবি কর্মকর্তারা।

এদিকে, একই হুমকির শিকার হয়েছেন মার্কিন বিমান বাহিনী এবং জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএর সাবেক দোভাষী স্কট রিকার্ড। এর আগে তিনিও একই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এফবিআই কর্মকর্তারা তাকে বলেছেন, ভবিষ্যতে সম্মেলনে যোগ দেয়ার কোনও পরিকল্পনা থাকলে তা যেন পরিত্যাগ করেন না হলে তাকে গ্রেফতার হতে হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক কূটনীতিবিদ জে. মিশেল স্প্রিংম্যানও একই প্রায় পরিস্থিতির মোকাবেলা করেছেন। অবশ্য, তার ক্ষেত্রে এফবিআই ভিন্ন পথ বেছে নেয়। তাকে ফোনে এ সম্মেলন সম্পর্কে কয়েকটি প্রশ্নের জবাব দিতে বলেছিল এফবিআই। সাবেক এ কূটনীতিবিদ অবশ্য এফবিআইয়ের সে প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

ডাইং হোয়াইল ব্ল্যাক নামের চাঞ্চল্যকর বইয়ের লেখক আফ্রিকা আমেরিকার শিক্ষাবিদ ভেরনিলা রান্ডেল ২০১৫ সালে তেহরানে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্প্রতি এফবিআই কর্মকর্তারা তার বাসায় হানা দিয়েছিলেন।# 

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।