আমেরিকার ফিলাডেলফিয়ায় গোলাগুলিতে ৬ পুলিশ আহত
https://parstoday.ir/bn/news/world-i72813-আমেরিকার_ফিলাডেলফিয়ায়_গোলাগুলিতে_৬_পুলিশ_আহত
আমেরিকার ফিলাডেলফিয়ায় সন্ত্রাসীদের গুলিতে অন্তত ছয় পুলিশ আহত হয়েছে। গতকাল (বুধবার) ফিলাডেলফিয়ার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের গুলিতে এসব পুলিশ আহত হয়। গোলাগুলির এক পর্যায়ে ওই বাড়িতে দুই পুলিশ আটকা পড়ে এবং মাদক কারবারিরা তাদেরকে পণবন্দী করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৯ ০৮:৩৩ Asia/Dhaka
  • মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়
    মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়

আমেরিকার ফিলাডেলফিয়ায় সন্ত্রাসীদের গুলিতে অন্তত ছয় পুলিশ আহত হয়েছে। গতকাল (বুধবার) ফিলাডেলফিয়ার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের গুলিতে এসব পুলিশ আহত হয়। গোলাগুলির এক পর্যায়ে ওই বাড়িতে দুই পুলিশ আটকা পড়ে এবং মাদক কারবারিরা তাদেরকে পণবন্দী করেছে।

পুলিশ জানিয়েছে, আহত পুলিশ সদস্যদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে; কারো অবস্থা ঝুঁকিপূর্ণ নয়। তিন ঘণ্টা ধরে চলে গোলাগুলি ও মাদকবিরোধী অভিযান। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার রিচার্ড রস সংবাদ সম্মেলনে জানান, গুলি করতে করতে বেশিরভাগ মাদক কারবারি বাড়ির দরজা ও জানালা দিয়ে পালিয়ে গেছে।

ফিলাডেলফিয়া পুলিশের তৎপরতা

আটকা পড়া দুই পুলিশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনার রস বলেন, বিষয়টি সুরাহার জন্য আলোচনা চলছে। তিনি বলেন, যে দুই পুলিশ আটকা পড়েছে তারা সম্ভবত আহত হয় নি। শান্তিপূর্ণভাবে তাদের মুক্তির চেষ্টা চলছে বলে তিনি জানান। বাড়ির ভেতরে একজন নাকি আরো বেশি বন্দুকধারী রয়েছে তা বলতে তিনি অস্বীকার করেন।

স্থানীয় লোকজনকে ঘরের মধ্যে থাকার অনুরোধ করেছে পুলিশ। ফক্স-২৯ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গুলি বিনিময়ের সময় গাড়ি দুর্ঘটনায় আরো দুই পলিশ আহত হয়।#

পার্সটুডে/এসআইবি/১৫