পারস্য উপসাগরে সেনা পাঠানোর বিরোধী অর্ধেক জাপানি
https://parstoday.ir/bn/news/world-i72923-পারস্য_উপসাগরে_সেনা_পাঠানোর_বিরোধী_অর্ধেক_জাপানি
পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর বিরোধিতা করেছে দেশটির অর্ধেক ভোটার। শনি ও রোববার কিয়োদো নিউজ দেশব্যাপী টেলিফোনে এ জরিপ চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • জাপানি ডেস্ট্রয়ার
    জাপানি ডেস্ট্রয়ার

পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর বিরোধিতা করেছে দেশটির অর্ধেক ভোটার। শনি ও রোববার কিয়োদো নিউজ দেশব্যাপী টেলিফোনে এ জরিপ চালিয়েছে।

এতে দেখা যাচ্ছে শতকরা ৫৭.১ ভাগ ভোটার মধ্যপ্রাচ্যে জাপানি সেনা পাঠানোর বিরোধিতা করেছে। অন্যদিকে, শতকরা ২৮ ভাগ ভোটার সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছে।

পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে সামরিক জোট গঠন করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করছে আমেরিকা। চলতি মাসের প্রথম দিকে জাপান সরকারের কয়েকটি সূত্র জানিয়েছিল, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মার্কিন জোটে সেনা পাঠাতে আগ্রহী নন। এ জোটে সেনা পাঠালে তেহরান-টোকিও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট হবে বলে জাপান সরকোরের আশংকা।

মার্কিন সরকারের সঙ্গে অনেকটা আপোষ করে করে জাপান এখন যুদ্ধকবলিত ইয়েমেনের বাবুল মান্দেব প্রণালীতে সেনা পাঠানোর চিন্তা করছে। এ সম্পর্কে জাপান সরকারের একজন কর্মকর্তা বলেন, “আমরা কিছুই করব না। যদিও ওই এলাকায় মার্কিন জোটের তৎপরতা থাকবে তবে জাপানি জাহাজ মার্কিন জোটের অংশ হবে না।”#

পার্সটুডে/এসআইবি/১৯