মার্কিন দূতাবাসের অদূরে বিস্ফোরণ; ২ ন্যাটো সেনাসহ নিহত ৭
https://parstoday.ir/bn/news/world-i73404-মার্কিন_দূতাবাসের_অদূরে_বিস্ফোরণ_২_ন্যাটো_সেনাসহ_নিহত_৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর হেডকোয়ার্টার ও মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণে ন্যাটোর দুই সেনাসহ অন্তত সাত জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১৫:৩৯ Asia/Dhaka
  • মার্কিন দূতাবাসের অদূরে বিস্ফোরণ; ২ ন্যাটো সেনাসহ নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর হেডকোয়ার্টার ও মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণে ন্যাটোর দুই সেনাসহ অন্তত সাত জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

ন্যাটো এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে আমেরিকা ও রোমানিয়ার একজন করে সেনা রয়েছে। নিহত অপর পাঁচজন বেসামরিক আফগান নাগরিক। এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া অন্তত ১০টি ব্যক্তিগত গাড়ি ধ্বংস হয়েছে। বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আজকের হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় অন্তত ১২ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন।

তালেবানের সঙ্গে আমেরিকার একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ বিস্ফোরণ ঘটল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।