গ্রীষ্মের দাবদাহে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে ফ্রান্সে: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i73508-গ্রীষ্মের_দাবদাহে_দেড়_হাজার_মানুষ_প্রাণ_হারিয়েছে_ফ্রান্সে_স্বাস্থ্যমন্ত্রী
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যা'নিস ব্যুঁজো বলেছেন, এবারের গ্রীষ্মে দুই দাবদাহে দেশটির দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka
  • গ্রীষ্মের দাবদাহে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে ফ্রান্সে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যা'নিস ব্যুঁজো বলেছেন, এবারের গ্রীষ্মে দুই দাবদাহে দেশটির দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 

তিনি গতকাল (রোববার) বলেছেন,  অবশ্য ফ্রান্সে ২০০৩ সালের গ্রীষ্মের দাবদাহের ফলে যত মানুষ প্রাণ হারিয়েছিল তার তুলনায় এবারের দাবদাহে বেশ কম সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কারণেই তা সম্ভব হয়েছে বলে তিনি জানান।  

চলতি বছরের জুন ও জুলাই মাসে গরমের তীব্র দুই দাবদাহ আঘাত হেনেছিল। এ সময় তাপমাত্রা বেড়ে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল এবং চলতি বছরের চেয়ে দশগুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ২০০৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিস ও দেশটির কেন্দ্রীয় অঞ্চলে দাবদাহ বিশ দিন ধরে চলেছিল। দেশটিতে এবারের দাবদাহ ১৮ দিন স্থায়ী হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।