ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু
https://parstoday.ir/bn/news/world-i73961-ট্রাম্পের_বিরুদ্ধে_ইমপিচমেন্ট_ইস্যুতে_আনুষ্ঠানিক_তদন্ত_শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি'র নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনযোগ্য অপরাধ করেছেন কি না, তা তদন্তে কমিটি করেছে ডেমোক্র্যাটরা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১৫:১১ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি'র নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনযোগ্য অপরাধ করেছেন কি না, তা তদন্তে কমিটি করেছে ডেমোক্র্যাটরা।

ডেমোক্র্যাটদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প ফোনালাপে সাহায্য চেয়েছিলেন। স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অনৈতিক কিছু করার কথা ট্রাম্প অস্বীকার করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

ট্রাম্পের অভিশংসনের পক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে জোর সমর্থন রয়েছে। তবে তদন্তের মধ্য দিয়ে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব উঠলে তা পাস হওয়ার সম্ভাবনা কম।

অভিযোগ উঠেছে, গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাকে সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর ছেলের সম্ভাব্য দুর্নীতির বিষয়ে তদন্তে চাপ দেন। এ ঘটনায় বাইডেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্প আগেও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু এবার তিনি সীমালঙ্ঘন করেছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্প আইন ভঙ্গ করেছেন। তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছেন। ন্যান্সি পেলোসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে পদক্ষেপ নিতে বলেছেন, যা তাকে রাজনৈতিক ফায়দা দেবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে।# 

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।