মার্কিন যুক্তরাষ্ট্রে মদের দোকানে গুলিতে নিহত ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে একটি মদের দোকানে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। পুলিশ বলছে, সম্ভবত দুই জন বন্দুকধারী এ হামলা চালিয়েছে।
পুলিশ তাদেরকে খুঁজছে। কী কারণে তারা এ হামলা চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,নগরীর কেন্দ্রস্থলে তেকুলিয়া কেসি বারে বন্দুক দিয়ে এ হামলা চালিয়েছে। টেক্সাসে দুটি পৃথক গুলির ঘটনার কয়েক সপ্তাহের মাথায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটল।
আমেরিকায় প্রতিদিনই গুলির ঘটনায় বেশ কয়েকজন মানুষ হতাহত হয়। অবাধে অস্ত্র বহনের যে বিধান রয়েছে তা এ ধরণের সহিংসতার মূল কারণ। অস্ত্র উৎপাদনকারী ও ব্যবসায়ীদের ব্যাপক প্রভাবের কারণে অবাধে অস্ত্র বহনের বিরুদ্ধে কেউই কোনো পদক্ষেপ নিচ্ছে না।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।