নিউইয়র্ক বিমানবন্দরের রুশ নারী সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ: মস্কোর প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i74282-নিউইয়র্ক_বিমানবন্দরের_রুশ_নারী_সংসদ_সদস্যকে_জিজ্ঞাসাবাদ_মস্কোর_প্রতিবাদ
আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরের রাশিয়ার একজন নারী সংসদ সদস্যকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়েছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৭, ২০১৯ ১৪:২৬ Asia/Dhaka
  • রাশিয়ার আইন প্রণেতা ইউমাশেভা
    রাশিয়ার আইন প্রণেতা ইউমাশেভা

আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরের রাশিয়ার একজন নারী সংসদ সদস্যকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়েছে মস্কো।

আমেরিকায় রুশ দূতাবাস এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে। রুশ দূতাবাস গতকাল (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্কের একটি বিমানবন্দরে পৌঁছানোর পর রাশিয়ার আইন প্রণেতা ইউমাশেভাকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে।

ইউমাশেভা আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৬ অক্টোবর বার্ষিক ফোর্ট রস ডায়ালগ ফোরামে অংশ নেয়ার জন্য বৈধ ভিসা নিয়ে আমেরিকা সফর করছিলেন। রাশিয়ার সংসদ সদস্য দেশের সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে তিনি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

রুশ দূতাবাস জানিয়েছে, আইনপ্রণেতা ইউমাশেভাকে আটকের পর এফবিআইয়ের একজন কর্মকর্তা তাকে আলাদা একটি কক্ষে যেতে বলেন এবং একঘন্টা যাবৎ তাকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া এ নারী সংসদ সদস্যকে ভিন্ন একটি অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দেন এফবিআইয়ের অফিসার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে রুশ দূতাবাস।#

পার্সটুডে/এসআইবি/৭