পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আসবেন আগামীকাল: ইরান
https://parstoday.ir/bn/news/world-i74422-পাকিস্তানের_প্রধানমন্ত্রী_ইমরান_খান_আসবেন_আগামীকাল_ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামীকাল (রোববার) ইরান সফরে আসবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আগামীকাল ইরানে পৌঁছে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ১৮:১২ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আসবেন আগামীকাল: ইরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামীকাল (রোববার) ইরান সফরে আসবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আগামীকাল ইরানে পৌঁছে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।

এ সময় তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। ইমরান খান ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তেহরান আসছেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে মুসাভি বলেন, এ মুহূর্ত পর্যন্ত মধ্যস্থতার প্রসঙ্গটি উত্থাপিত হয় নি। সর্বশেষ গত এপ্রিলে ইমরান খান ইরান সফর করেছেন।

কোনো কোনো সূত্র এর আগে জানিয়েছিল আজ (শনিবার) ইমরান খান ইরান সফর করবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ আনুষ্ঠানিকভাবে বলেছেন, ইমরান খান আসবেন আগামীকাল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।