পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের অবস্থার অবনতি; চিকিৎসা চলছে
https://parstoday.ir/bn/news/world-i74849-পাকিস্তানের_সাবেক_প্রধানমন্ত্রী_নওয়াজের_অবস্থার_অবনতি_চিকিৎসা_চলছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজও তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন লাহোর সার্ভিসেস হাসপাতালের প্রিন্সিপাল ডা. মাহমুদ আইয়াজ। তিনি বলেছেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এরপরও নওয়াজের পরিবারের জন্য ভালো কোনো খবর নেই।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৯, ২০১৯ ১২:১৭ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ
    নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজও তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন লাহোর সার্ভিসেস হাসপাতালের প্রিন্সিপাল ডা. মাহমুদ আইয়াজ। তিনি বলেছেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এরপরও নওয়াজের পরিবারের জন্য ভালো কোনো খবর নেই।

নওয়াজ শরীফের রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা হঠাৎ করে কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত রক্তের প্লাটিলেট কমে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেন নি চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবার নওয়াজকে অন্য হাসপাতালে বা বিদেশে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে নি।

গত সপ্তাহে লাহোরের সার্ভিসেস হসপিটালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়।

হৃৎযন্ত্রে সমস্যা থাকার কারণে এ সংক্রান্ত চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল মুসলিম লীগ-এন'র সাবেক প্রধান নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টাবিলিটি আদালত। তার এই শাস্তি স্থগিত রাখতে আজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আজ নওয়াজ শরীফের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।