তুরস্ক সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার রাতে তুরস্ক সফরে গেছেন। আগামীকাল অনুষ্ঠেয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোর সম্মেলনে অংশ নেবেন তিনি।
তুরস্কের পর্যটন শহর আনাতোলিয়ায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ইকোর ১০ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। এ সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক ও সাংস্কৃতি সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। একইসঙ্গে সহযোগিতা জোরদারের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার উপায় নিয়ে মতবিনিময় হবে।
১৯৮৫ সালে ইরান, পাকিস্তান ও তুরস্ক ইকো প্রতিষ্ঠা করলেও ১৯৯২ সালে এতে তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আযারবাইজান ও তুর্কমেনিস্তান যোগ দেয়।
প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত ইকোতে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।