মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিতে নিহত ২, আহত ৩
https://parstoday.ir/bn/news/world-i75267-মার্কিন_যুক্তরাষ্ট্রের_একটি_স্কুলে_গুলিতে_নিহত_২_আহত_৩
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে দুই ছাত্র নিহত ও তিনজন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসের উত্তরে সান্টা ক্লারিটা শহরের সউগাস হাই স্কুলে কার্যক্রম শুরুর কয়েক মিনিট আগে এই গোলাগুলির ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৯ ০৮:১১ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিতে নিহত ২, আহত ৩

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে দুই ছাত্র নিহত ও তিনজন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসের উত্তরে সান্টা ক্লারিটা শহরের সউগাস হাই স্কুলে কার্যক্রম শুরুর কয়েক মিনিট আগে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আহত হওয়া ১৬ বছর বয়সী সন্দেহভাজন কিশোরকে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলসের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা অ্যালেক্স ভিলানুয়েভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা ঘটনাস্থলে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করে এবং পরে আহতদের মধ্যে একজনকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়।

যে দু'জন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরী এবং অপরজন ১৪ বছর বয়সী কিশোর - তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও পরে মারা যান বলে জানায় পুলিশ। বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে সিনেটের বিতর্ক চলা অবস্থায় বন্দুক হামলার এই খবর প্রকাশিত হলো।

আমেরিকায় গুলির ঘটনায় প্রতিদিনই বেশ কয়েকজন নিহত হন। অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থে দেশটির সরকার অস্ত্র নিয়ন্ত্রণ আইনে কড়াকড়ি আরোপ না করায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

আমেরিকার সাধারণ মানুষ প্রাণঘাতী অস্ত্র বহন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। #  

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।