সফলভাবে শাহিন-১ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ মহড়া চালালো পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i75335-সফলভাবে_শাহিন_১_ক্ষেপণাস্ত্রের_প্রশিক্ষণ_মহড়া_চালালো_পাকিস্তান
পাকিস্তান আজ (সোমবার) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১’র সফল প্রশিক্ষণ মহড়া চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ১৪:১০ Asia/Dhaka
  • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১
    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১

পাকিস্তান আজ (সোমবার) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১’র সফল প্রশিক্ষণ মহড়া চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।

আইএসপিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে শাহিন-১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং এর মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের প্রস্তুতি যাচাই করা হয়েছে। 

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক ডিভিশনের মহাপরিচালক এবং আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডারসহ শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়ায় উপস্থিত ছিলেন। 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সেনারা শাহিন-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে উচ্চমানের পেশাদারিত্ব দেখিয়েছেন। আইএসপিআরের বক্তব্য অনুযায়ী, শাহিন-১ ক্ষেপণাস্ত্র সব ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর পাল্লা ৬৫০ কিলোমিটার। এর আগে গত আগস্ট মাসে পাকিস্তান সফলতার সাথে তাদের রাত্রিকালীন প্রশিক্ষণ মহড়ায় গজনবী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।#

পার্সটুডে/এসআইবি/এআর/১৮