চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করলেন নওয়াজ শরিফ
https://parstoday.ir/bn/news/world-i75348-চিকিৎসা_নিতে_লন্ডনের_উদ্দেশ্যে_লাহোর_ত্যাগ_করলেন_নওয়াজ_শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম লিগ (এন)এর সাবেক প্রধান নওয়াজ শরিফ চিকিৎসার জন্য আজ(মঙ্গলবার) এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করেছেন। জামিনে মুক্তি পাওয়ার ২০ পর বিদেশ যাত্রা করলেন তিনি। দুর্নীতির দায়ে এর আগে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১৯, ২০১৯ ১২:২০ Asia/Dhaka
  • চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করলেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম লিগ (এন)এর সাবেক প্রধান নওয়াজ শরিফ চিকিৎসার জন্য আজ(মঙ্গলবার) এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করেছেন। জামিনে মুক্তি পাওয়ার ২০ পর বিদেশ যাত্রা করলেন তিনি। দুর্নীতির দায়ে এর আগে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়। নওয়াজের  রক্তের  অণুচক্রিকা  কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কিন্তু তার হৃৎযন্ত্রে সমস্যা থাকায় এ সংক্রান্ত চিকিৎসা কঠিন হয়ে পড়ে বলে সে সময় জানানো হয়েছিল।

বিমানে উঠছেন নওয়াজ শরিফ

নওয়াজকে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দোহা থেকে এসেছে এবং দোহায় দু'ঘণ্টার যাত্রা বিরতি করবেন তিনি। লন্ডনে বিস্তারিত মেডিক্যাল চেক আপের পর তিনি বোস্টনে যাবেন বলে কথা রয়েছে। নওয়াজের সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার ভাই শাহবাজ শরিফ এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান।  

বিদেশের চিকিৎসা নেয়ার জন্য  লাহোর এবং  ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজকে জামিন দিয়েছে।  এরপর চার সপ্তাহের মধ্যে পাকিস্তান ফিরে আসবেন বলে আদালতের এক শপথনামায় সই করেছেন তিনি। একই ধরণের শপথনামায় সই করেছেন শাহবাজও।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে দাবি করেছিলেন,  সাবেক নওয়াজ শরিফের চিকিৎসার বিষয়ে তার সরকার কোনও রাজনীতিতে জড়িত নয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৯