সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির কাজ চলবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i75482-সিরিয়ার_সংবিধান_প্রণয়ন_বিষয়ক_কমিটির_কাজ_চলবে_রাশিয়া
রাশিয়া বলেছে, যত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হোক না কেন সিরিয়ার জন্য নয়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে যাবে। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে দেশটির জন্য একটি নয়া সংবিধান জরুরি বলেও জানিয়েছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ০৩:৩৫ Asia/Dhaka
  • মিখাইল বোগদানোভ
    মিখাইল বোগদানোভ

রাশিয়া বলেছে, যত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হোক না কেন সিরিয়ার জন্য নয়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে যাবে। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে দেশটির জন্য একটি নয়া সংবিধান জরুরি বলেও জানিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত ও সেদেশের উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ সোমবার মস্কোয় বার্তা সংস্থা ইতার তাসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, কোনো কোনো দেশ সিরিয়ার সংবিধান প্রণয়নের কাজে বাধা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু তাদের প্রচেষ্টা সফল হবে না।

সিরিয়ার জন্য নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা প্রথমবারের মতো সিরিয়া বিষয়ক জাতীয় সংলাপে উত্থাপিত হয়।রাশিয়ার সোচি শহরে ২০১৮ সালের ২৯ ও ৩০ জানুয়ারি ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতা ২০১৮ সালে অনেকাংশে প্রশমিত হয়ে আসে। আমেরিকা ও সৌদি আরবসহ তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ওই সহিংসতা চাপিয়ে দিয়েছিল। কিন্তু ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া বিগত বছরগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলে সামান্য কিছু এলাকা বাদে বাকি গোটা দেশের ওপর সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।