আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i75539-আবারও_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_চালিয়েছে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ১৫:৫৮ Asia/Dhaka
  • আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানে সাগরে দু'টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালানো হলো।

জাপানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার দাবিকে সমর্থন করা হয়েছে। টোকিও বলেছে, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি।

গত ৩১ অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং।

সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক বাড়ছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।