ব্রিটেনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে; হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
https://parstoday.ir/bn/news/world-i75884-ব্রিটেনে_সংসদ_নির্বাচনের_ভোটগ্রহণ_চলছে_হাড্ডাহাড্ডি_লড়াইয়ের_আভাস
ব্রিটেনে আজ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রাতেই ভোটগণনা শুরু হবে। আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৯ ১৪:১৫ Asia/Dhaka
  • ব্রিটেনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে; হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ব্রিটেনে আজ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রাতেই ভোটগণনা শুরু হবে। আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে।

ব্রিটেনের পার্লামেন্টের আসন সংখ্যা হচ্ছে ৬৫০টি। নির্বাচনে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

আজকের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ বা ব্রেক্সিট কার্যকরের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের নির্বাচনে জিতলে লেবার পার্টি ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজন করবে। অন্যদিকে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জিতলে আগামী জানুয়ারির শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে চায়।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মেয়াদের তিন বছর আগেই আগাম জাতীয় নির্বাচনের আয়োজন করেছে বরিস জনসনের সরকার।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।