পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল মোশাররফের মৃত্যুদণ্ড
https://parstoday.ir/bn/news/world-i76006-পাকিস্তানের_সাবেক_প্রেসিডেন্ট_জেনারেল_মোশাররফের_মৃত্যুদণ্ড
গুরুতর রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের বিশেষ আদালত। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সেনাপ্রধানকে গুরুতর রাষ্ট্রদোহের মামলায় দায়ী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৯ ১১:০৭ Asia/Dhaka
  • পারভেজ মোশাররফ
    পারভেজ মোশাররফ

গুরুতর রাষ্ট্রদ্রোহের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের বিশেষ আদালত। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সেনাপ্রধানকে গুরুতর রাষ্ট্রদোহের মামলায় দায়ী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

আজ (মঙ্গলবার) বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করে। বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধু হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম। 

পারভেজ মোশাররফ বিশেষ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। 

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হলে সে বছরই তার বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ বিশেষ আদালতে উপস্থাপন করা হয়। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ দিলে মামলার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ওই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠের নেতৃত্বে বিশেষ আদালত গত ১৯ নভেম্বর এ মামলার শুনানি শেষ করেন। পরে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।

৭৪ বছর বয়সী মোশাররফ ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। অসুস্থ হয়ে পড়ায় ২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক এ সেনাপ্রধান। এখনো তিনি দুবাই রয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।