দারিদ্র বিমোচনে পাকিস্তানকে সহযোগিতা করতে চায় ইরান: উপ-স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i76280-দারিদ্র_বিমোচনে_পাকিস্তানকে_সহযোগিতা_করতে_চায়_ইরান_উপ_স্বাস্থ্যমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী বাকের লারিজানি বলেছেন, তারা দারিদ্র বিমোচনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে চায়। ইসলামাবাদ সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমাজ কল্যাণ ও দারিদ্র বিমোচন বিষয়ক বিশেষ সহকারি সানিয়া নিশতারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৪:৪৪ Asia/Dhaka
  • বাকের লারিজানি
    বাকের লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী বাকের লারিজানি বলেছেন, তারা দারিদ্র বিমোচনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে চায়। ইসলামাবাদ সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমাজ কল্যাণ ও দারিদ্র বিমোচন বিষয়ক বিশেষ সহকারি সানিয়া নিশতারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, বর্তমানে বিভিন্ন দেশের মূল সমস্যা হচ্ছে দারিদ্র ও অপ্রতুল চিকিৎসা । এ ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্য ইরান প্রস্তুত রয়েছে। দুই দেশের মানুষের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। 

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের ওষুধ চাহিদার ৯৭ শতাংশই দেশে তেরি হয়। দুই দেশের চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন বাকের লারিজানি। 

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সানিয়া নিশতার বলেন, যেকোনো কঠিন পরিস্থিতিতেও তেহরান ও ইসলামাবাদ পরস্পরের পাশে ছিল। তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত আধুনিক ও উঁচুমানের।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।