পুতিনের প্রার্থীই প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন
-
মিখাইল মিশুস্তিন
রাশিয়ার ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সর্বসম্মতিক্রমে মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদের স্পিকারের সহকারী আনাস্তাসিয়া কাশেভারভ সামাজিক যোগাযোগের মাধ্যমে এ তথ্য জানান। এ নিয়ে আজই (বৃহস্পতিবার) রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমায় ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল দুমায় বার্ষিক ভাষণ দেন এবং তখনই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে পদত্যাগ করার আহ্বান জানান। এরপর মেদভেদেভের মন্ত্রিসভা পদত্যাগ করে এবং মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানিয়েছেন, রাশিয়ায় বেশকিছু সাংবিধানিক সংস্কার করা হবে। তবে অনেকে মনে করছেন ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়াদ শেষ হবে। তারপরেও তিনি রাশিয়ার ক্ষমতা বলয়ের ভেতরে থাকতে চান। সেই পরিকল্পনা থেকে তিনি সাংবিধানিক সংস্কার করতে যাচ্ছেন।#
পার্সটুডে/এসআইবি/১৬