থাইল্যান্ডে শপিং মলে এক সেনার গুলিতে নিহত ২০, আহত ২১
https://parstoday.ir/bn/news/world-i77310-থাইল্যান্ডে_শপিং_মলে_এক_সেনার_গুলিতে_নিহত_২০_আহত_২১
থাইল্যান্ডে শপিং মলের বাইরে এক সেনা সদস্যের এলোপাতাড়ি গুলির ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২১ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ২২:০২ Asia/Dhaka
  • ঘাতক সেনা
    ঘাতক সেনা

থাইল্যান্ডে শপিং মলের বাইরে এক সেনা সদস্যের এলোপাতাড়ি গুলির ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২১ জন।

হামলার পর জাকরাপাথ থোম্মা নামে ওই সেনা সদস্য বেশ কয়েকজন পণবন্দি করেছে বলে জানা গেছে।

গুলিতে ১২ জন মারা গেছে বলে প্রথমে জানানো হয়েছিল। পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে স্বীকার করে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পুলিশ, শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন। 

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সামরিক বাহিনীর হেলমেট ও পোশাক পরে হামলাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। হামলার আগে সন্দেহভাজন ওই হামলাকারী তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেছে, মৃত্যু সবার জন্য অবশ্যম্ভাবী। এছাড়া সে তার পেজে হাতে পিস্তল ও গুলির ছবিও পোস্ট করে। তাতে ক্যাপশন লেখে, ‘উত্তেজিত হওয়ার সময় এসেছে’।

শুধু তাই নয়, স্থানীয় সময় শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ফেসবুক লাইভে গিয়ে সে হামলা চালায়। এ সময় সে লেখে, ‘খুবই ক্লান্ত’।

ওই সেনা সদস্য সামরিক ঘাঁটি থেকে গাড়ি চুরি করে ও একটি রাইফেল নিয়ে কোরাত শপিং মলের টার্মিনাল ২১ নম্বরে জনতার উপর হামলা চালায়। পথে সে একটি গির্জায়ও গুলি চালায়।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।