চীনে করোনাভাইরাসে এক দিনে সর্বাধিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i77427-চীনে_করোনাভাইরাসে_এক_দিনে_সর্বাধিক_মৃত্যু
চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে গতকাল (বুধবার) এক দিনেই মারা গেছেন ২৪২ জন। সব মিলিয়ে নতুন এ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩০০ জন ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ০৮:৫৪ Asia/Dhaka
  • চীনে করোনাভাইরাসে এক দিনে সর্বাধিক মৃত্যু

চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে গতকাল (বুধবার) এক দিনেই মারা গেছেন ২৪২ জন। সব মিলিয়ে নতুন এ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৩০০ জন ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।

গত ডিসেম্বরের শেষ দিন প্রথমবারের মত নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে এত মৃত্যু এবং এত নতুন সংক্রমণের তথ্য আর আসেনি। চীন রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর বুধবার কেবল হুবেই প্রদেশেই ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

গত কয়েক দিন হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলেন চীনা চিকিৎসকরা। চীনে নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সংক্রামক রোগ বিশেষজ্ঞ জয় নানশান বলেছিলেন, এ করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং এপ্রিলের দিকে বিপদ পুরোপুরি কেটে যাবে বলে তিনি আশা করছেন।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে আসছে- এমন কথা বলার সময় এখনও আসেনি। এখনও পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হয় ফ্লু বা নিউমোনিয়ার মত। কিন্তু বয়স্ক এবং অন্য অসুস্থতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ সংক্রামক রোগ হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এর কোনো প্রতিষেধকও এখন পর্যন্ত মানুষের জানা নেই।

তবে চিকিৎসার মাধ্যমে এরই মধ্যে চীনে পাঁচ হাজারের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।