চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একদিনে সর্বনিম্নে
https://parstoday.ir/bn/news/world-i77733-চীনে_করোনাভাইরাসে_মৃত্যুর_সংখ্যা_একদিনে_সর্বনিম্নে
চীনে নতুন করে করোনা ভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এটি একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনাভাইরাসে চীনে মোট ২৬৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১০:২১ Asia/Dhaka
  • চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে
    চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে

চীনে নতুন করে করোনা ভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এটি একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনাভাইরাসে চীনে মোট ২৬৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (মঙ্গলবার) ৫০৮ জনের নতুন করে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে। গতকাল নতুন সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৪০৯। তবে চীনের বেশ কিছু প্রদেশে আজ নতুন কোনো সংক্রমনের ঘটনা ঘটে নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বলেছে, চীনে এ মুহূর্তে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম বলেন, গত ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং এরপর থেকে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিয়েছে চীন

অন্যদিকে, চীনা মিশনের প্রধান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ব্রুস আইলওয়ার্ড বলছেন, বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অনেকটা স্থবির হয়ে পড়েছে। চীনা সাংস্কৃতিক বিপ্লবের পর এই প্রথমবারের মতো দেশটির বার্ষিক সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫