জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ মারা গেছেন
https://parstoday.ir/bn/news/world-i78014-জাতিসংঘের_সাবেক_মহাসচিব_হাভিয়ার_পেরেজ_মারা_গেছেন
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার মারা গেছেন। তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ দ্য কুয়েলার গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। পেরুর স্থানীয় সময় গতকাল বুধবার তিনি মারা যান। বয়স হয়েছিল ১০০ বছর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১৩:২৫ Asia/Dhaka
  • হাভিয়ার পেরেজ
    হাভিয়ার পেরেজ

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার মারা গেছেন। তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ দ্য কুয়েলার গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। পেরুর স্থানীয় সময় গতকাল বুধবার তিনি মারা যান। বয়স হয়েছিল ১০০ বছর।

হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি এল সালভাদরের গৃহযুদ্ধ অবসানে ভূমিকা রেখেছেন।

তিনি ১৯৮১ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

২০০০ সালে তিনি পেরুর জাতীয় ঐক্যের সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।এর আগে ১৯৯৫ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার। ওই নির্বাচনে তার  প্রতিদ্বন্দ্বী ছিলেন সে সময়ের প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। অবশ্য ওই নির্বাচন আন্তর্জাতিক মহলে বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত।

গত ১৯ জানুয়ারি হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার ১০০ বছরে পা দেন। ১৯২০ সালে পেরুতে তার জন্ম হয়।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।