হাভিয়ারের মৃত্যু: জারিফের শোক, যুদ্ধবিরতিতে তার ভূমিকার প্রশংসা
https://parstoday.ir/bn/news/world-i78042-হাভিয়ারের_মৃত্যু_জারিফের_শোক_যুদ্ধবিরতিতে_তার_ভূমিকার_প্রশংসা
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় হাভিয়ার পেরেজের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন, হাভিয়ার পেরেজের তত্ত্বাবধানে বিশ্বের বহু বিরোধের মীমাংসা হয়েছে বিশেষকরে ইরানের ওপর সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটেছে তার আমলেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৪:০৪ Asia/Dhaka
  • হাভিয়ার পেরেজ
    হাভিয়ার পেরেজ

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় হাভিয়ার পেরেজের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন, হাভিয়ার পেরেজের তত্ত্বাবধানে বিশ্বের বহু বিরোধের মীমাংসা হয়েছে বিশেষকরে ইরানের ওপর সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটেছে তার আমলেই।

১৯৯১ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাবেক এই মহাসচিব যে প্রতিবেদন তুলে ধরেন তাতে স্পষ্টভাবে সাদ্দাম সরকারকে যুদ্ধের সূচনাকারী হিসেবে অভিহিত করা হয়।

পেরুর স্থানীয় সময়  বুধবার ১০০ বছর বয়সে মারা যান হাভিয়ার পেরেজ।

তিনি ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এল সালভাদরের গৃহযুদ্ধ অবসানেও ভূমিকা রাখেন।

তিনি ১৯৮১ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

২০০০ সালে তিনি পেরুর জাতীয় ঐক্যের সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।এর আগে ১৯৯৫ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার। ওই নির্বাচনে তার  প্রতিদ্বন্দ্বী ছিলেন সে সময়ের প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। অবশ্য ওই নির্বাচন আন্তর্জাতিক মহলে বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত।

গত ১৯ জানুয়ারি হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার ১০০ বছরে পা দেন। ১৯২০ সালে পেরুতে তার জন্ম হয়।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।