আমেরিকা পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i78045-আমেরিকা_পরমাণু_যুদ্ধের_কথা_ভাবছে_বলে_হুঁশিয়ারি_উচ্চারণ_করল_রাশিয়া
আমেরিকার পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে আজ(শুক্রবার) হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • আমেরিকা পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

আমেরিকার পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে আজ(শুক্রবার) হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পরমাণু যুদ্ধের কথা ভাবছে আমেরিকা। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজ পরমাণু অস্ত্রের সক্ষমতা কেবল বাড়াচ্ছেই না বরং হালকা পরিস্থিতিতেও এ সব অস্ত্র ব্যবহারের সীমারেখা নামিয়ে আনছে। ফলে সামান্য অজুহাতেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকা বাড়ছে।

রাশিয়ার আগ্রাসন চালাতে যাচ্ছে এ জাতীয় ভুয়া হুমকির ভিত্তিতে মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকাই কেবল বাড়ছে বলেও জানান তিনি।

পাশাপাশি তিনি উত্তেজনা হ্রাস এবং বৈশ্বিক স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে  আমেরিকাকে অস্ত্র নিয়ন্ত্রণের পথ বেছে নেয়ার আহ্বানও জানান।# 

পার্সটুডে/মূসা রেজা/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।