কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর করোনা আক্রান্তের সন্দেহ; সেলফ আইসোলেশনে ট্রুডো
https://parstoday.ir/bn/news/world-i78226-কানাডার_প্রধানমন্ত্রীর_স্ত্রীর_করোনা_আক্রান্তের_সন্দেহ_সেলফ_আইসোলেশনে_ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার দেহে ফ্লু’র লক্ষণ দেখা দিয়েছে। এর জের ধরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেল্ফ আইসোলেশন চলে গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২০ ২১:০০ Asia/Dhaka
  • কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো
    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার দেহে ফ্লু’র লক্ষণ দেখা দিয়েছে। এর জের ধরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেল্ফ আইসোলেশন চলে গেছেন।

ব্রিটেন থেকে প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার স্ত্রী দেশে ফেরার পর সোফি গ্রেগোয়ার ফ্লুতে আক্রান্ত হন এবং তাকে এরইমধ্যে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ডাক্তারি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

এ ঘটনায় জাস্টিন ট্রুডো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন এবং তিনি নিজের বাড়ি থেকেই নিয়মিতভাবে দাপ্তরিক কাজ করছেন। সংবাদমাধ্যমগুলো এ অবস্থাকে সেল্ফ আইসোলেশন বলে উল্লেখ করেছে। স্ত্রী সোফির ডাক্তারি পরীক্ষার ফলাফল না পেয়ে তিনি অফিসে ফিরবেন না। কানাডার প্রাদেশিক এবং টেরিটোরিয়াল মুখ্যমন্ত্রীদের সঙ্গে জাস্টিন ট্রুডোর বৈঠক থাকলেও তা বাতিল করা হয়েছে।

কানাডায় এরইমধ্যে ১০০ ব্যক্তিকে করোনাভাইরাস সংক্রমিত বলে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে অন্টারিওতে ৪২ জন, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪৬ জন এবং ১৯ জন আলবার্টাতে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে এরইমধ্যে ৪,৬০০ ব্যক্তি মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩