দায়েশ নেতাকে আটক করেছে আফগান স্পেশাল ফোর্স
https://parstoday.ir/bn/news/world-i78822-দায়েশ_নেতাকে_আটক_করেছে_আফগান_স্পেশাল_ফোর্স
আফগানিস্তানের বিশেষ বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন স্থানীয় নেতাকে আটক করেছে। আফগান ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি বা এনডিএস এক বিবৃতিতে জানিয়েছে, আব্দুল্লাহ ওরাকজাই ওরফে আসলাম ফারুকী নামে এই দায়েশ নেতাকে গতকাল (শনিবার) আটক করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ০৯:২৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহ ওরাকজাই
    আব্দুল্লাহ ওরাকজাই

আফগানিস্তানের বিশেষ বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন স্থানীয় নেতাকে আটক করেছে। আফগান ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি বা এনডিএস এক বিবৃতিতে জানিয়েছে, আব্দুল্লাহ ওরাকজাই ওরফে আসলাম ফারুকী নামে এই দায়েশ নেতাকে গতকাল (শনিবার) আটক করা হয়।

এনডিএস’নর বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার অভিযান চালানোর সময় আব্দুল্লাহ ধরা পড়েন। বিবৃতি অনুসারে, আব্দুল্লাহ ওরাকাজাইয়ের পাশাপাশি দায়েশের আরো দুই শীর্ষ সন্ত্রাসীসহ ১৭ জনকে আটক করা হয়।

আব্দুল্লাহ ওরাকজাই আফগানিস্তান এবং পাকিস্তান দু দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দায়েশের আফগান নেতা আবু সাঈদ বাজৌরির মৃত্যুর পর আব্দুল্লাহ ওরাকজাই দায়েশের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

শুক্রবারের অভিযান সম্পর্কে এনডিএস বিস্তারিত তথ্য জানায় নি। ফলে আফগানিস্তানের কোন জায়গা থেকে আব্দুল্লাহ ওরাকজাইকে আটক করা হয়েছে তা পরিষ্কার নয়। গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে সন্ত্রাসী হামলা হয় এবং তাতে ২৫ জন নিহত হয়েছিল। আফগান দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/৫