আমেরিকায় করোনাভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
https://parstoday.ir/bn/news/world-i78995-আমেরিকায়_করোনাভাইরাসে_একদিনে_মৃত্যুর_নতুন_রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকায় গতকাল (শুক্রবার) একদিনে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছে ২১০৮ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০২০ ১১:৩৯ Asia/Dhaka
  • আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড
    আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকায় গতকাল (শুক্রবার) একদিনে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছে ২১০৮ জন।

এর ফলে আমেরিকায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৬৮০-তে দাঁড়ালো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মারা গেছে ১৮ হাজার ৮৫০ জন। করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে আমেরিকা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে- শিগগিরি মৃত্যুর সংখ্যার দিক দিয়ে আমেরিকা ইতালিকে টপকে শীর্ষ অবস্থানে চলে যাবে।

নিউ ইয়র্কে দেয়া হচ্ছে গণকবর

এছাড়া আমেরিকায় এ পর্যন্ত পাঁচ লাখ এক হাজার সংক্রমিত হয়েছে। আজ (শনিবার) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৯৮ জন। সারা বিশ্বে করোনাভাইরাসে ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এক লাখের বেশি মানুষ।#

পার্সটুডে/এসআইবি/১১