ইহুদিবাদী ইসরাইলকে করোনা নিয়ে নভেম্বরেই সতর্ক করেছিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i79171-ইহুদিবাদী_ইসরাইলকে_করোনা_নিয়ে_নভেম্বরেই_সতর্ক_করেছিল_আমেরিকা
চীনের কেন্দ্রীয় প্রদেশ উহানে করোনাভাইরাস প্রকোপের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে গত বছরের নভেম্বরের মাঝামাঝিই সতর্ক করছিল আমেরিকা। করোনা প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার একমাসের বেশি সময়ে আগে এ সতর্কবার্তা দেয়া হয়েছিল।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ১৮:০০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলকে করোনা নিয়ে নভেম্বরেই সতর্ক করেছিল আমেরিকা

চীনের কেন্দ্রীয় প্রদেশ উহানে করোনাভাইরাস প্রকোপের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে গত বছরের নভেম্বরের মাঝামাঝিই সতর্ক করছিল আমেরিকা। করোনা প্রকোপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার একমাসের বেশি সময়ে আগে এ সতর্কবার্তা দেয়া হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইলের সংবাদ বিষয়ক ওয়েবসাইট আই২৪ নিউজ দেশটির চ্যানেল ১২'র বরাত দিয়ে এ খবরে দিয়েছ। এতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উহানের করোনা প্রকোপের বিষয়ে আগেভাগেই খবর পেয়েছিল। এ খবর তাদের কাছে পৌঁছানোর পর সামরিক জোট ন্যাটো বা ইসরাইলের মত মিত্রদের এ সম্পর্কে সতর্ক করার সিদ্ধান্ত নেয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

ইহুদিবাদী ইসরাইলকে নভেম্বরের মাঝামাঝি করোনা নিয়ে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু করোনার খবর মার্কিন গোয়েন্দাদের হাতে কবে পৌঁছেছে সে বিষয়ে এ খবরে কিছু বলা হয় নি। তবে করোনার আগাম তথ্য  ইহুদিবাদী ইসরাইলের সিদ্ধান্ত গ্রহণকারী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে আগেভাগে পৌঁছে দেয়ার পরও একে বিশেষ কোন গুরুত্বই দেয় নি বা পদক্ষেপ নেয় নি তেল আবিব।

এর আগে, আমেরিকার সংবাদ চ্যানেল এবিসি একটি প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছিল, নভেম্বর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের উহানে মারাত্মক রোগের প্রকোপ দেখা দেয়ার বিষয় হুঁশিয়ারি উচ্চারণ করে। এ খবর প্রকাশিত হওয়ার পরই ইসরাইলকে আগেভাগে সতর্ক করার খবরটি প্রকাশিত হলো।  

পার্সটুডে/মূসা রেজা/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।