করোনাভাইরাসে ইউরোপেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল
https://parstoday.ir/bn/news/world-i79188-করোনাভাইরাসে_ইউরোপেই_মৃত্যুর_সংখ্যা_এক_লাখ_ছাড়িয়ে_গেল
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের মহামারীতে ইউরোপই এখন পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ০৮:২৪ Asia/Dhaka
  • করোনাভাইরাসে ইউরোপেই মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের মহামারীতে ইউরোপই এখন পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ।

গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য মতে- ইউরোপ মহাদেশের ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে; এর পরেই রয়েছে স্পেনের অবস্থান।

ইতালিতে মারা গেছে ২৩ হাজার ২২৭ জন। এছাড়া স্পেনে মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ। ফ্রান্সে মারা গেছে ১৯ হাজার এবং ব্রিটেনে ১৫ হাজার। তবে আশার কথা হচ্ছে- স্পেনে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা দ্বিতীয় দিনের মতো কমেছে। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তিনি লকডাউনের মেয়াদ বাড়াবেন।

ইউরোপে করোনার মহামারী

এদিকে ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ আগের দিনের চেয়ে অনেক বেশি বেড়েছে। ব্রিটেনে নতুন সংক্রমণ সংখ্যা ৫৫ হাজার এবং এ দেশটি এখন বিশ্বের পঞ্চম ক্ষতিগ্রস্ত দেশ।#

পার্সটুডে/এসআইবি/১৯