লাশ বহনের ব্যাগ রেখে ট্রাম্প হোটেলের সামনে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i79191-লাশ_বহনের_ব্যাগ_রেখে_ট্রাম্প_হোটেলের_সামনে_বিক্ষোভ
লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে বিক্ষোভ করেছে জনগণ। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিউইয়র্ক শহরে গতকাল (শনিবার) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এ বিক্ষোভ হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ০৯:৪০ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে ট্রাম্প হোটেলের সামনের রাস্তায় ট্রাম্পের লাশের প্রতীকী ব্যাগ নিয়ে বিক্ষোভ
    নিউ ইয়র্কে ট্রাম্প হোটেলের সামনের রাস্তায় ট্রাম্পের লাশের প্রতীকী ব্যাগ নিয়ে বিক্ষোভ

লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে বিক্ষোভ করেছে জনগণ। করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিউইয়র্ক শহরে গতকাল (শনিবার) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এ বিক্ষোভ হয়।

ভ্যানেসা নামে এক বিক্ষোভকারী বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের ক্ষেত্রে খুবই অযোগ্য। তিনি জনগণের জীবন নিয়ে জুয়া খেলছেন। এটি নৈতিকভাবে দেউলিয়াত্ব। আসলে শুরু থেকেই তার কোনো নীতি-নৈতিকতা ছিল না এবং এখনো নেই।”

ট্রাম্প হোটেলের সামনে প্লাক্যার্ড হাতে এক বিক্ষোভকারী

ক্রিশ্চিয়ান নামে আরেক বিক্ষোভকারী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাইরাসকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। যদি আমরা এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে হয়তো আমরা গণতন্ত্র হারাব। তিনি একে ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করতে পারেন।”

ট্রাম্পের প্রতীকী লাশের ব্যাগ

ক্রিশ্চিয়ান বলেন, “ট্রাম্পের ব্যর্থতার কারণে অনেক মৃত্যু, অনেক সংক্রমণ এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যদি ট্রাম্প এবং মাইক পেন্স সরকারে না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হতো না। এ কারণেই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।”

ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় এ পর্যন্ত সাত লাখ ৩৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৩৮ হাজার মানুষ মারা গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৯