বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছে ২ লাখ ৮ হাজার; আক্রান্ত ৩০ লাখ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত দুই লাখ সাত হাজার ৯৬৮ জন মারা গেছে। এছাড়া, আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত আট লাখ ২৮ হাজার ৫৫১ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
করোনাভাইরাস আক্রান্ত মানুষের শতকরা ৮১ ভাগ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আর শতকরা ১৯ ভাগের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৭ হাজার ৫৩৯ জনের অবস্থা গুরুতর। এছাড়া ১৮ লাখ ৬২ হাজার ৩৭৮ জনের অবস্থা ততটা গুরুতর নয়।
সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকায়। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৫৫ হাজার ৪৫৯ জন। তারপরে রয়েছে ইতালি। এ দেশটিতে মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন, স্পেনে মারা গেছে ২৩ হাজার ৫২১ জন। ফ্রান্সে ২২ হাজার ৮৫৬ জন, ব্রিটেনে বিশ হাজার ৭৩২, জন জার্মানিতে পাঁচ হাজার ৯৮৪ জন, তুরস্কে দু হাজার ৮০৫ জন, ইরানে পাঁচ হাজার ৮০৬, ব্রাজিলে চার হাজার ২৯৮, কানাডাতে দু হাজার ৫৬০, এবং বেলজিয়ামের সাত হাজার ২০৭ জন।
এদিকে, সৌদি আরবে মারা গেছে ১৪৪ জন, ইহুদিবাদী ইসরাইলে মারা গেছে ২০২ জন, পাকিস্তানে মারা গেছে ২৮১ জন।#
পার্সটুডে/এসআইবি/২৭