‘নিরাপত্তা পরিষদের তোলার সাথেই মারা পড়বে মার্কিন পরিকল্পনা’
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আমেরিকা ওই প্রস্তাব তোলার সাথে সাথে তা নাকচ করে দেবে মার্কিন বিরোধীপক্ষ।
জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানবিরোধী ওই প্রস্তাব নিয়ে সামনে এগুলে ওয়াশিংটনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ২০০৬/২০০৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে যার মেয়াদ শেষ হবে চলতি বছরের অক্টোবর মাসে। কিন্তু আমেরিকা বারবার বলে আসছে ইরানের ওপর ওই অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। বিষয়টি নিয়ে এরইমধ্যে আমেরিকা তার পশ্চিমা মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনা করেছে। কিন্তু নিরাপত্তা পরিষদের অন্য ১১ সদস্যের সঙ্গে আমেরিকা কোনো আলোচনা করে নি যার মধ্যে চীন এবং রাশিয়ার মতো ভেটো ক্ষমতাধর দেশ রয়েছে।
চীন এবং রাশিয়া আগেই জানিয়েছে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে না। চীন ও রাশিয়া মনে করে, আমেরিকা যেহেতু ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে সে ক্ষেত্রে ওয়াশিংটন এখন আর কোনমতেই পরমাণু সমঝোতার কোনো অংশ নয় এবং ২২৩১ নম্বর প্রস্তাবের অধীনে ইরানের ওপর নতুন করে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না।#
পার্সটুডে/এসআইবি/২৮