আমেরিকা: করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে
https://parstoday.ir/bn/news/world-i79529-আমেরিকা_করোনাভাইরাসে_মৃত্যুর_সংখ্যা_৬৫_হাজার_ছাড়িয়ে_গেছে
আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ১৯ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২০ ১০:৪৩ Asia/Dhaka
  • আমেরিকায় করোনাভােইরাসে মৃত ব্যক্তির লাশ সরিয়ে নেয়া হচ্ছে
    আমেরিকায় করোনাভােইরাসে মৃত ব্যক্তির লাশ সরিয়ে নেয়া হচ্ছে

আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ১৯ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘন্টায় আমেরিকায় ২৪ হাজার ১৫৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এবং এক হাজার ২২৭ জন মারা গেছে। ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো এ তথ্য জানিয়েছে।

আমেরিকার নিউইয়র্ক শহর হচ্ছে দেশটির করোনাভাইরাসের মূল কেন্দ্র এবং সেখানে এ পর্যন্ত ১৮ হাজার মানুষ মারা গেছে। সেখানে এত বেশি মাত্রায় মানুষ মারা গেছে যে, প্রশাসন গণকবর দিতে বাধ্য হয়েছে।

ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ব্যর্থতার জন্য চরম সমালোচনার মুখে পড়েছেন। এ ব্যর্থতা আসন্ন নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামিয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগিরই আমেরিকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শূণ্যে পৌঁছাবে। এখন ১০ লাখ পার হয়ে যাওয়ার পর সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে ট্রাম্প বলেছেন, বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমেরিকাতে করোনাভাইরাসের পরীক্ষা বেশি হচ্ছে। এজন্য আক্রান্তে সংখ্যা বেশি ধরা পড়ছে।

তিনি অবশ্য করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার জন্য বারবার চীনকে দায়ী করছেন। বৃহস্পতিবারও তিনি বলেছেন, চীনের ল্যাবরেটরি থেকে এ ভাইরাস ছড়িয়ে দেয়া হয়ে থাকতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।