করোনাভাইরাস মোকাবেলার মুখেই ইরানের বিরুদ্ধে আবার মার্কিন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i79533-করোনাভাইরাস_মোকাবেলার_মুখেই_ইরানের_বিরুদ্ধে_আবার_মার্কিন_নিষেধাজ্ঞা
মহামারী নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়ত দিতে ওয়াশিংটন প্রস্তুত আছে এমন দাবির মধেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২০ ১২:৩৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবেলার মুখেই ইরানের বিরুদ্ধে আবার মার্কিন নিষেধাজ্ঞা

মহামারী নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়ত দিতে ওয়াশিংটন প্রস্তুত আছে এমন দাবির মধেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান এবং ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কোম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমির দিয়ানাত আমির আব্দুল আজিজ জাফার আলমতাজি হিসেবেও পরিচিত।  

অর্থ মন্ত্রাণালয়ের ফরেন এসেট কন্ট্রোল দাবি করেছে যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে দিয়ানাতকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রাণালয়।     

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে তার ভাষায় দাবি করেন যে ইরানের সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং জন কল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে। তবে ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক এবং অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও দাবি করেন মিউচিন।

ইরানের ওপর এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব চলছে এবং ভাইরাস মোকাবেলায় তেহরান হিমশিম খাচ্ছে।#

 পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।