আমেরিকায় মাস্ক পরা নিয়ে ঝগড়ার জেরে নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা
-
নিহত ক্যালভিন মুনারলিন
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে মাস্ক ছাড়া দোকানে প্রবেশে বাধা দেওয়ার জেরে এক নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছে।
৪৩ বছর বয়সী নিরাপত্তারক্ষী ক্যালভিন মুনারলিন খুনের ঘটনায় পুলিশ শারমেল টিগ নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। ওই নারীর স্বামী ও ছেলেও হত্যাকাণ্ডে জড়িত। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
৪৫ বছর বয়সী শারমেলের মেয়ে মাস্ক ছাড়া দোকানে প্রবেশ করতে চাইলে ক্যালভিন তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শারমেল চিৎকার করে উঠেন এবং নিরাপত্তারক্ষীর গায়ে থুতু ছুড়ে মারেন।
কিছুক্ষণ পর শারমেল সেখানে তার স্বামী ও ছেলেকে নিয়ে আসেন। পরে তার ছেলে ওই নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। এ তিনজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খুন ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
নিহত কৃষ্ণাঙ্গ নিরাপত্তারক্ষী ক্যালভিন মুনারলিনের আট সন্তান রয়েছে। স্বজনরা এখন এসব সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।