ডেমোক্র্যাটরা আমাদের ব্যর্থ করে ক্ষমতা দখল করতে চায়: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i79652-ডেমোক্র্যাটরা_আমাদের_ব্যর্থ_করে_ক্ষমতা_দখল_করতে_চায়_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিরোধীদল চায় যাতে তার সরকার ব্যর্থ হোক যাতে তারা ক্ষমতা দখল করতে পারে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে যে আলোচনা চলছে সে প্রসঙ্গে তিনি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • মাস্ক তৈরির কারখানা পরিদর্শন করছেন ট্রাম্প
    মাস্ক তৈরির কারখানা পরিদর্শন করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিরোধীদল চায় যাতে তার সরকার ব্যর্থ হোক যাতে তারা ক্ষমতা দখল করতে পারে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে যে আলোচনা চলছে সে প্রসঙ্গে তিনি একথা বলেছেন।

আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। তিনি যদিও মাস্ক তৈরির কারখানা পরিদর্শন করেছেন কিন্তু সে সময় করোনাভাইরাসের বিষয়ে সতর্কতামূলক কোনো দিক-নির্দেশনা তিনি মানেন নি।

রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেটের সামনে আগামী সপ্তাহে কেন তিনি ডাক্তার অ্যান্থোনি ফসিকে অনুমতি দিয়েছেন সে প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিনিধি পরিষদ হচ্ছে আমার ঘৃণাকারীদের কেন্দ্র। খুব খোলামেলাভাবে বলতে গেলে ডেমোক্রেটরা চায় আমার সরকার ব্যর্থ হোক এবং তারা ক্ষমতা দখল করুক যার অর্থ হচ্ছে মৃত্যু। তবে আমরা খুব ভালোভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি।”

আমেরিকার ইনস্টিউট অব অ্যালর্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের মহাপরিচালক ডক্টর অ্যান্থোনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, করোনাভাইরাস চিকিৎসার জন্য হাইড্রো-অক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়েছেন ট্রাম্প কিন্তু ডক্টর অ্যান্থনি সে ধারণা নাকচ করে দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৬