করোনাভাইরাসে আক্রান্ত রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ
https://parstoday.ir/bn/news/world-i79832-করোনাভাইরাসে_আক্রান্ত_রুশ_প্রেসিডেন্টের_মুখপাত্র_দিমিত্রি_পেসকভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৩, ২০২০ ০৬:১৯ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

পেসকভ বলেছেন, "আমি অসুস্থ হয়ে পড়েছি এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।"

এমন সময় পেসকভের অসুস্থতার খবর এল যখন গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আরো প্রায় ১১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তের দিক দিয়ে আমেরিকা ও স্পেনের পর রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিক প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনা মোকাবিলায় তার সরকারের গৃহিত নীতির কারণে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।# 

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।