আমেরিকার বিপরীত কথা বলল আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i79926-আমেরিকার_বিপরীত_কথা_বলল_আফগানিস্তান
আফগানিস্তানের রাজধানী কাবুলে চলতি সপ্তাহের প্রথম দিকে একটি প্রসূতি হাসপাতালে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করেছে আফগান সরকার। ওই হামলার জন্য আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করলেও আফগান সরকার তার বিপরীতে তালেবানকে দায়ী করছে। এ ঘটনায় আমেরিকার সঙ্গে আফগান সরকারের পারস্পরিক বিরোধী অবস্থান পরিষ্কার হলো।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৬, ২০২০ ১০:১৮ Asia/Dhaka
  • সন্ত্রাসী হামলায় আহত নবজাতক শিশুর চিকিৎসার চলছে
    সন্ত্রাসী হামলায় আহত নবজাতক শিশুর চিকিৎসার চলছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে চলতি সপ্তাহের প্রথম দিকে একটি প্রসূতি হাসপাতালে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার জন্য তালেবান গোষ্ঠীকে দায়ী করেছে আফগান সরকার। ওই হামলার জন্য আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করলেও আফগান সরকার তার বিপরীতে তালেবানকে দায়ী করছে। এ ঘটনায় আমেরিকার সঙ্গে আফগান সরকারের পারস্পরিক বিরোধী অবস্থান পরিষ্কার হলো।

আফগান ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ গতকাল (শুক্রবার) এক টুইটার বার্তায় হাসপাতালে হামলার জন্য তালেবানকে সরাসরি দায়ী করেছেন। তিনি বলেন, হাসপাতালে হামলার জন্য কিছু লোক তালেবানকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে এবং দায়েশকে দায়ী করার চেষ্টা করছে।

গত মঙ্গলবার কাবুলের একটি প্রসূতি হাসপাতালে বন্দুকধারীরা হামলা চালায় যাতে  দুটি শিশু এবং তাদের মায়েরাসহ অন্তত ২৪ জন নিহত হয়। জেনেভাভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডার্স নামের একটি এনজিও ওই হাসপাতালটি পরিচালনা করে। আফগান স্বাস্থ্য উপমন্ত্রী ওয়াহিদ মারজু জানান, ২৪ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬